ব্রাঘিলিয়া, ২৪ জিলকদ ১৪৪৩ হিজরী, ১১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ জুন ২০২২

প্রথম খুতবা

সূচনা

অতঃপর, প্রতি খুতবায় অত্যন্ত জরুরী যে বিষয়ে আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...

হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!

O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!

আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর স্মরণে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৬৪তম এবং ৬৫তম, অর্থাৎ “আল ওয়াহিদ/আল আহাদ - এক ও অদ্বিতীয় এবং আস সামাদ – অমুখাপেক্ষী", ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon in remembrance of Allah we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 64th and 65th names, i.e. "Al Wahid - The One and As Samad - The Eternal", in sha Allah.

সম্মানিত মুসল্লিগণ! আল্লাহ হলেন আল-ওয়াহিদ (এক), আল-আহাদ (একক, অদ্বিতীয়)। তিনি সমস্ত পূর্ণতায় একক, সব ধরণের পরিপূর্ণতা, মর্যাদা, মহত্ব, সৌন্দর্য, প্রশংসা, হিকমত, রহমত, ও অন্যান্য পূর্ণতার গুণাবলীতে এক ও অদ্বিতীয়। তাঁর কোনো উপমা ও সাদৃশ নেই, কোনো কিছুই কোনো ভাবেই তাঁর সাথে তুলনা করার উপযুক্ত নয়, তিনি তাঁর জীবন, পরিচালনা, ইলম, কুদরত, মহত্ব, বড়ত্ব, সম্মান, মর্যাদা, সৌন্দর্য, প্রশংসা, হিকমত ও অন্যান্য সব গুণাবলীতে সর্বোচ্চ পর্যায়ের একক, এসব গুণাবলীর সর্বশেষ পর্যায়ে তিনি একক ও অদ্বিতীয়। অত:এব, বান্দার উপর কর্তব্য হলো আক্বীদা, কথা ও কাজে তাঁর তাওহীদ (একত্বতা) এমন ভাবে প্রকাশ করা যে, তাঁর সর্বময় পূর্ণাঙ্গ গুণাবলী স্বীকার করা, তাওহীদে তাঁকে এক রাখা এবং সব ধরণের ইবাদতে তাঁকে এক ও অদ্বিতীয় রাখা। [আত-তাফসীর, ৫/৬২০-৬২১]।


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।