ব্রামিলিয়া, ০৬ সফর ১৪৪৪ হিজরী, ১৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ০২ সেপ্টেম্বর ২০২২

প্রথম খুতবা

সূচনা

হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!

O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!

আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি, যা আল্লাহ'র পবিত্র কথায় 'বিরাট সাফল্য' তা অর্জনের স্মরনিকা হিসাবে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৮৪ এবং ৮৫তম, অর্থাৎ “আল গানী অমুখাপেক্ষী ধনী, এবং আল জামী'ঈ - সমবেতকারী”, ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon, as a reminder to gain the good pleasure of Allah, which in the Holy Word of Allah is the 'Greatest Success', we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 84th and 85th names, i.e. "Al Ghaniyy -The Self Sufficient Wealthy, And Al Jaami': The Gatherer", in sha Allah.

সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! The Prophet said: "While Prophet Ayyüb (Job) (peace be upon him) was taking a bath naked, golden locusts began to fall on him. He started collecting them in his clothes. Thereupon, his Lord addressed him: 'O Job, have I not given you enough so that you are in no need of what you see now.' Job replied: 'Yes, by Your honor, but I cannot dispense with Your blessing'. [Bukhari].

নবী ﷺ বলেছেনঃ "হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, তখন তাঁর উপর স্বর্ণের পঙ্গপাল পতিত হতে লাগল। তিনি তার কাপড়ে সেগুলো সংগ্রহ করতে লাগলেন। তখন তার রব তাকে সম্বোধন করলেনঃ 'হে আইয়ুব, আমি কি তোমাকে যথেষ্ট দেই নাই যে তুমি এখন যা দেখছ তাতে তোমার কোন প্রয়োজন নেই?' আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেনঃ 'হ্যাঁ, আপনার সম্মানের কসম, কিন্তু আমি তো আপনার পাঠানো এই কল্যাণকে বাদ দিতে পারি না।' [বুখারী]।


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।