ব্রাযিলিয়া, ১৩ সফর ১৪৪৪ হিজরী, ২৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ০৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম খুতবা
সূচনা
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!
O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!
আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি, যা আল্লাহ'র পবিত্র কথায় 'বিরাট সাফল্য' তা অর্জনের স্মরনিকা হিসাবে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৮৬ এবং ৮৭তম, অর্থাৎ “আল মুগণী পরম অভাবমোচনকারী, এবং আল মানী'ঈ - প্রতিরোধকারী”, ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon, as a reminder to gain the good pleasure of Allah, which in the Holy Word of Allah is the 'Greatest Success', we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 86th and 87th names, i.e. "Al Mughni -The Enricher, And Al Mani': The Preventer ", in sha Allah.
সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! সুরা আদ দুহা আয়াত ৮; আল্লাহ তাবারাকা ওয়া তা'লা বলেন - Surah Ad Duha verse 8; Allah Tabaraka Wa Ta'ala says: :وَ وَجَدَكَ عَائِلًا
فَأَغْنَى - তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন। And He found you poor and made [you] self-sufficient. This verse is considered to be the authority of the sacred name me - Al Mughni. এই আয়াতটিকে পবিত্র নাম - আল মুগনীর প্রাধিকার বলে মনে করা হয়।
All praises be to Allah who is al Mughni, the Sufficient, Enricher. As we saw in the description of Allah's Beautiful Name al Ghani, the Self-Sufficient. Allah is not in need of anyone or anything. He suffices for the whole of His creation, and He has no deficiency of any kind. In His Hand lies the treasures of this world and the Hereafter, and it is He who confers upon our hearts nurturing knowledge and the realities of faith. Allah is the true Owner of all wealth. He tests some people by enriching their wealth and He tests others with poverty.
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আল মুগণী, পরম অভাবমোচনকারী, সমৃদ্ধিদাতা। যেমনটি আমরা আল্লাহর সুন্দরতম নাম আল গণী'র বর্ণনায় দেখেছি, আল্লাহ'র কারো বা কোন কিছুরই প্রয়োজন নেই। তিনি তাঁর সমগ্র সৃষ্টির জন্য যথেষ্ট এবং তাঁর কোন প্রকারের অভাব নেই। দুনিয়া ও আখেরাতের ধন-ভান্ডার তাঁর হাতেই রয়েছে এবং তিনিই আমাদের অন্তরে জ্ঞান ও ঈমানের আলো দান করেন। সকল সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। তিনি কিছু লোককে সম্পদে সমৃদ্ধ করে পরীক্ষা করেন, আবার অন্যদেরকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন।
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা - O Respected Muslim & Muslimah!
আল্লাহর নামসমূহের অন্যতম হলোঃ আল-কাবিদ (নিয়ন্ত্রণকারী), আল-বাসিত (প্রসারণকারী), আল-খাফিদ (অবিশ্বাসীদের অপমানকারী), আর-রাফি' (উন্নীতকারী, উঁচুকারী), আল-মু'ইয (সম্মান প্রদানকারী), আল-মুযিল্ল (সম্মান হরণকারী), আল- মানী'ঈ (প্রতিরোধকারী, রক্ষাকর্তা), আল-মু'তী (দানকারী), আদ-দার (যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী), আন-নাফি' (অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী)। এসব সম্মানিত নামসমূহ আসমাউল মুতাকাবিলাত তথা পরস্পর বিপরীতমুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথে এর বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যাবশ্যকীয়। কেননা এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ করে। তিনি যেমন রিযিক, রূহ ও আত্মাসমূহের কাবিয তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিযিক, রহমত ও অন্তরসমূহের বাসিত তথা প্রশস্ততাকারী। তিনি যেমন ইলম ও ঈমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য রাফি' তথা উঁচু মর্যাদাদানকারী তেমনি তিনি তাঁর শত্রুর ব্যাপারে আল-খাফিদ তথা অপমানকারী।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।


0 Comments
Post a Comment