ব্রাসিলিয়া, ব্রাজিল, ০৯ জমাদিউস সানী ১৪৪২, ০৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২২ জানুয়ারী ২০২১

প্রথম খুতবা

সূচনা

আর রাহমান হলেন সেই মহামহিম সত্ত্বা যিনি তাঁর সমস্ত সৃষ্টির জন্য মঙ্গল ও করুণা চান। যিনি তাঁর পরম করুনায় মানুষের দুনিয়া আখিরাতের সাফল্লের জন্য কুরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন, এবং খুব ইম্পরট্যান্ট বিষয় হল তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। ইতর প্রাণী আর মানুষের মধ্যেকার পার্থক্য সমুহের অন্যতম হল ভাষা বা কথা বলতে পারার কুয়ালিটি!

সম্মানিত মুসলিম! ইন শা আল্লাহ আজকের জুমা'র সংক্ষিপ্ত খুতবার বিষয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার পবিত্র নাম আর রাহমান নিয়ে আলোচনা করা এবং আর রাহমানের বান্দা বা বান্দি আমরা আসলে হতে পেরেছি কি না, বা হলে কতটা হতে পেরেছি তা আল্লাহ রাব্বুল ইযযতের দেয়া মাপকাঠি, আল্লাহর কালাম কুরআন অনুযায়ী নিজেরাই যাচাই করে আমাদের যার যার ঈমানের স্ট্যান্ডার্ড অনুযায়ী সে অবস্থান পরিবর্তনে, আরও উন্নত করার প্রণোদনা ফিল করা এবং সঠিক উদ্যোগ নেয়া।

তবে খুতবায় যাবার আগে, গত জুমা'তে আমার কৃত তিলাওয়াতের একটি ভুল সংশোধন করি। আল্লাহ আমায় ক্ষমা করুন আর আপনারাও করবেন। সংশোধিত আয়াতটি আবার তিলাওয়াত করছি।


লেখকঃ আবু আমনুন সায়্যিদ। 

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।